গত ২ বছর ধরে #প্রাক্তনী অভিনব একটি বিশেষ পরিকল্পনাকে ধীরে ধীরে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে চলেছে , যার নাম #RUNNING_LIBRARY ,
কি অবাক হচ্ছেন !! অনেকেই জানেন , তবে যাঁরা জানেন না ,তাদের জন্যে আরেকবার।। আমরা জানি ৮ম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মানবিক উদ্যোগে বিদ্যালয় থেকেই ছাত্রছাত্রীদের বিতরন করা হয়, কিন্তু ৯ম ১০ম ১১শ ও ১২শ শ্রেণীর জন্যে পড়াশুনা অনেকবেশি রেফারেন্স ভিত্তিক, তাই বইও নির্দিষ্ট নয় , সেগুলোর দামও খুব কম নয়।। বর্তমান পরিস্থতি ও অঞ্চলের পড়ুয়া ভাইবোনদের আর্থসামাজিক অবস্থাও আমাদের কারোরই অজানা নয়।। এই অবস্থায় বন্ধ হয় অনেকেরই পড়াশুনা ,কারোর বা একটা বই কেনার অর্থ জোগাড় করতে করতে স্কুল/কোচিং এ অর্ধেক বইয়ের পড়া শেষ ,অথবা কেউ মাঝ পথেই শেষ করছে ছাত্রজীবন ।। এই অবস্থার অবলুপ্তির স্বপ্ন নিয়েই , ওদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে শুরু এই RUNNING LIBRARY এর,
গত বছরের মতো এবারও যারা PASSOUT হতে চলেছে তাদের আহ্বান করেছিলাম, বাড়িতে উক্ত ক্লাসের পুরানো বই জমিয়ে না রেখে বা কেজি দরে বিক্রি না করে,আগামী ভাইবোনদের কে ভালোবাসার উপহার স্বরূপ RUNNING LIBRARY তে দাও।। গত রবিবার প্রাক্তনী র পরিচালন সমিতির সভা ছিল বিদ্যালয়ে , ওরা কাল এসে গভীর আন্তরিকতার সাথে ওদের পুরানো বইগুলো দিয়ে গেলো, আর বলে গেলো “সেইতো ঘরে পরেই থাকতো কেউ যদি পড়ে ,তার থেকে আনন্দের আর কি আছে”
জীবনের #মানবতা নামক subject টায় সত্যি তোরা ১০০ এ ১০০ পেয়েগেছিস, কুর্নিশ জানাই তোদের আর রইলো অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা,ভালো থাকিস তোরা, আর এই ভাইবোনের নিখাদ সম্পর্ক গুলো আরো দৃঢ় হোক এই রাখি বন্ধনের মাসে।।
এগিয়ে আসার আহ্বান রইলো আপনাকেও, আসুন না একসাথে মানবিক কর্মকাণ্ডের অংশীদার হই।।
#যোগাযোগ:- 6291845569 / 7278247641 /9674182611