Author Archives: admin

নৈশ_কালীন_অন্ন_সেবা*

আজ #সন্ধ্যা_৭_টা_৩০_মিনিট থেকে গার্ডেনরীচ নুট বিহারী দাস হায়ার সেকেন্ডারী স্কুল (বয়েজ) এর প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন “#প্রাক্তনী” -র গৃহীত কর্মসূচী #নৈশ_কালীন_অন্ন_সেবা_শুরু_হবে,
সকলের মিলিত সহযোগিতায়, আজ আমরা #মোট_২০০_জন মানুষের অন্ন সেবার আয়োজন করে উঠতে পেরেছি,
উক্ত কর্মসূচী টি সুন্দর ভাবে সুসম্পন্ন করার জন্যে,আমাদের লোক বলের প্রয়োজন । তাই সকল সদস্য/সদস্যা দের কাছে অনুরোধ যারা যারা থাকতে চান তারা উক্ত সময় স্কুলে চলে আসবেন।।
এবং #আরও_একটি_অনুরোধ আপনাদের নিজেদের এলাকায় অথবা নিজেদের পাড়ায় যদি কোন প্রকৃত দুঃস্থ, অসহায় মানুষ থাকেন কিংবা বর্তমান পরিস্থিতির শিকার তাদেরকে একটু জানিয়ে দেবেন এই কর্মসূচির ব্যাপারে ।।
🙏🙏🙏🙏🙏
@প্রাক্তনী অ্যাডমিন ডেস্ক

Read More

#শুধুই_সীমাহীন_প্রণাম_শ্রদ্ধা_আর_ভালোবাসা

******************************************
আজ সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে THE TELEGRAPH পত্রিকার METRO পাতাটা খুলতেই,এই থমথমে lockdown এর বাজারেও বুকে একটা হাল্কা আনন্দের হওয়া ছুটে গেছে এই গ্রুপের অনেকেরই।।
খুব মনে পরে,
দিনের পর দিন নিজের পকেটের টাকা খরচ করে, দুঃস্থ ছাত্র ছাত্রীদের জন্যে বার বার ছুটে যাওয়া সেই আপনার কথা।। ৫০ বছরের বিজ্ঞান প্রদর্শনী হোক কিংবা ,বিজ্ঞান মঞ্চের প্রতিযোগিতায় যোধপুর পার্ক,রবীন্দ্র কানন থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন, রাতের পর রাত জেগে পরে থেকেছেন স্কুলে,যাতে সেরার শিরোপা টায় আমাদের স্কুলের নাম লেখা থাকে তারই জন্যে, আপনার অবসর গ্রহণের দিনও ছাত্র ছাত্রীরা ভেজা চোখে শ্রদ্ধার অর্ঘ্যে লিখেছিল “মহীরুহ কখনোই ছায়া দিতে ভুলে যায় না, আপনার আদর্শ আর শিক্ষা আমাদের আগামী পথের পাথেয়, সমৃদ্ধ আমাদের মত অগুনতি পরিযায়ী “
আপনার রসায়নের ক্লাস গুলো যেনো 3D পর্দায় ফুটে ওঠা এক একটা রোমাঞ্চিত আলোকচিত্র,
হ্যাঁ,ঠিক যেন সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু,সবার প্রিয় শঙ্কর স্যার (Sankar Prasad Hore) ।।

বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র,আমাদের এই প্রাক্তনী পরিবারের অলঙ্কার শ্রী তন্ময় পাত্র( Tanmoy Patra ) প্রতিষ্ঠিত হাওড়ার বিবেকানন্দ শিক্ষা কেন্দ্র, এগিয়ে চলেছে সমাজের পিছিয়ে পরা ছাত্র ছাত্রীদের নিয়ে, যার অন্যতম কান্ডারী আপনি,আপনি সত্যি বুঝিয়ে দিয়েছেন বয়স নিছকই সংখ্যা মাত্র… ।।
আমরা আজও শিখছি আপনার থেকে, শিখেই চলেছি।।
এ এক আলাদা অনুভূতি , আপনি সুস্থ থাকুন ভালো থাকুন… এখনো অনেক কুঁড়ি অপেক্ষমান আপনার স্পর্শ পাবে বলে।। ভালো থাকুন তন্ময় বাবু, প্রাক্তনী পরিবারের পক্ষ থেকে রইলো এক আকাশ শুভেচ্ছা ।।

Read More

অভিযান_ঈশ্বরের_খোঁজে

” আঁধার রজনী ভয় কি জননী, আমরা আনিবো নুতন ভোর “
হ্যাঁ ঠিকই ভাবছেন আবার একটা গল্প,আরো অনেকগুলো স্মৃতি , আর অনন্ত তৃপ্তি …..
গল্পের শুরুটা এখন নয়, নয় নয় করে তাও প্রায় দেড় বছর আগের, আপনাদের সকলের হাত ধরে “প্রাক্তনী”-র এগিয়ে চলার শুরুতেই যে লক্ষ্য বিন্দু স্থির হয়েছিল তার অন্যতম ছিল বিদ্যালয়ের পাশাপাশি,বিভিন্ন সামাজিক কর্মে অংশীদার হওয়ার || শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়ের কথায় “একজন ছাত্রের প্রকৃত শিক্ষার প্রকাশ তার সামাজিক গঠন মূলক চিন্তা শীলতায়, প্রাক্তনী-র হাতধরে যার প্রকাশ হোক বিদ্যালয় প্রাঙ্গন থেকেই ” ||
বিগত দুবছরের সাধারণ সভাতেও উপস্থিত সদস্য দের মননে প্রকাশ পেয়েছে সেই একই সুর,তাদের সুচিন্তিত ভাবনায় প্রস্তাবিত হয়েছে বিভিন্ন কর্মসূচি || বুঝে উঠতে দেরি হয়না আমাদের ভাবনা ও মানসিকতার মিল ||
এ কথা বলতে গর্ববোধ হয় আমাদের অন্যতম সদস্যা বর্ষা মান্না চেয়েছিলেন ব্যক্তিগত ভাবে তাঁর সদ্য শুভ পরিণয়ের আনন্দ ভাগ করতে … কিছু দেব শিশু কে,যাদের কাছে সহজে কেউ পৌছায়না ভালোবাসা , যাদের চেয়ে নিতেও কুন্ঠা বোধ হয়, যারা চেনা শহরের থেকে দূরে,যাদের কাছে ক্ষিন সহানুভূতির আলো-পাশে থাকার আশ্বাস… সেই তাদের পুজোর মরসুমে কিছুটা আনন্দ উপহার দিতে… পাশে আহ্বান জানিয়েছিল প্রাক্তনী পরিবার কে , অ্যাডমিন সদস্যদের সভায় তা সর্বসম্মত ভাবে গৃহীত হয় || খোঁজ আসে আমাদের বন্ধু-সংগঠন Quest ForLife এর প্রিয় সুমনা দি, অরিত্র দা ও দেবশ্রী দির মাধ্যমে , মালদা টাউন থেকে প্রায় 75 কিমি দূরে ,দক্ষিন দিনাজপুরের প্রতন্ত গ্রামের 32 জন দেব শিশুর একটা ঈস্বরালয় “নীলকণ্ঠ স্বর্গ আশ্রম “… তাদের প্রয়োজন অনুযায়ী শুরু হয় প্রস্তুতি ll #দীপ_মান্নাSuvajit Ghosh প্রস্তাবে পৃথক ফান্ড গঠন করা হয় … প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রতক্ষ্য ভাবে হাতে হাত মেলায় Pritha Sarkar Satarupa Roy Alan Kar Chiranjit Royব্যবস্থা করে সহযোগী শিক্ষা সামগ্রীর,Sakiul Rahaman ব্যবস্থা করেন বিছানার চাদরের , কেক,চিপস প্রভিতি ড্রাই ফুড এর ব্যবস্থায় Biswajit Sarkar,ও শতরূপা রায়ের মা। নীলকণ্ঠ আশ্রমের দেব শিশুদের পুজোর কটা দিন প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ব্যবস্থা ও বড়াইল আশ্রমে প্রয়েজনীয় নগদ টাকা দিয়ে সাহায্য করেন মাননীয় শিক্ষক ইন্দ্রজিৎ ঘোষ মহাশয় ,প্রাক্তনী সদস্য পৌলমী চক্রবর্তী ও তার বান্ধবী,সব্যসাচী দাস,শমীক আইচ, সুস্মিতা গুহ, তমসা কাঁড়ার, অয়ন ঘোষ, অপূর্ব শর্মা, সুতপা পাল, সন্দীপন পাল, মেধা রায় ও তার ছোড়দা, দীপ মান্না,সৌমিতা মন্ডল, শুভজিৎ ঘোষ,সঙ্গীতা বড়ুয়া ও প্রাক্তনী পরিবার।।ব্যক্তিগত ভাবে 32 জনের মধ্যাহ্ন ভোজের ও (গামছা, সাবান, তেল, পেস্ট, ব্রাশ ইত্যাদি সমন্বয়ে )প্রত্যেকের ফ্রেশ কীটের দায়িত্ব নেয় বর্ষা মান্না ll সুমনা দি রা ব্যাগ বন্ধি করেছিল প্রত্যেকের জন্যে বালিশ ,তোশক …..আর বাকিরা কিছুদিনের প্রয়োজনীয় কিছু রান্নার সামগ্রী কেনায় … আমরা যাচ্ছি জেনে বিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় দেবব্রত স্যার খোঁজ দেন আরো একটি আশ্রমের ” বড়াইল উপজাতি কল্যান সংঘ আশ্রম”, কিছুদিন আগেই #এইসময় পত্রিকায় ফুটে উঠেছিল যাদের অনাহারের করুন চিত্র ll তিঁনি জানান সমগ্র বিদ্যালয় পরিবার তাদের পাশে দাঁড়াতে চায় … আমরা জানিয়েছিলাম আমরা পৌঁছে দেব আপনাদের ভালোবাসার ওম …সুমনা দি #এইসময় পত্রিকাতে কর্মরতা হওয়ায় জায়গা চিনতে দেরি হয়নি … সাথে আমরাও ঠিক করি অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে ওদের জন্যে আমাদের তরফ থেকে , ওদের পরিস্থিতি ও প্রয়োজন বুঝে তাই ব্যবস্থা করা হয় আর্থিক সহযোগিতার …
শ্রদ্ধেয় ইন্দ্রজিৎ স্যার এর অভিভাবকত্বে গত 23 তারিখ প্রাক্তনীর 11জনের প্রতিনিধি দল পৌঁছায় কলকাতা থেকে প্রায় 425 কিমি দূরে সাথে QFL এর অন্যতম সদস্যা মৌসম রহমান …ছিল টেথিস্কোপ হাতে দেবশ্রী দিও ll
আর যাওয়ার পরের বাকি গল্প শুরু থেকে শেষ রইলো নিচের তথ্যপূর্ন্য চিত্রে …
আমরা পুজোর দিন গুলোয় হয়তো থাকবো চোখে আলো আর গায়ে আতর মেখে , কখনো পিজা কখনো বিরিয়ানিতে , আপন জনের জনস্রোতে …. সে কটা দিন না হয় রইলো ওরা গাল ভরা দুধে ভাতে ll
আমরা ফিরলাম বাংলার গভীরে গভীরে ফুটে ওঠা ক্ষতর ব্যাথা আপন করে … জানিনা কতটুকু পারলাম ,কতটুকু করলাম কিছু … তবু পুজোর মরসুমে ভালো থাক ওরা …

Read More

স্বাধীনতা_দিবস_উৎযাপন_2019

স্বাধীনতা হলো আত্মার প্রানবায়ু | গগন চুম্বিত তেরঙ্গা পতাকার সাদর আস্ফালন আমাদের জানান দেয় এসেছে মাহেন্দ্র ক্ষণ, আকাশে বাতাসে মুখরিত বন্দেমাতরম ধ্বনি স্মরণ করিয়ে দেয় ভারতবাসীর সেই গর্বের দিনটিকে | | স্বাধীনতা কোনো রাজমুকুট নয়, নয় কোনো সুগন্ধি মালা, স্বাধীনতা হল এক অনুভব, স্বাধীনতা মানে আভিজাত্য প্রদর্শনের রেওয়াজ নয়, স্বাধীনতা এক শপথ, আর সেই শপথ গ্রহণে আমাদের পরম পূজনীয় বিদ্যালয় ও প্রাক্তনীর পরিবার সমবেত হয়েছিল এই স্বাধীনতার উৎসব যাপনে।।
আপডেট দিতে একটু বিলম্ব হলেও,জানি পরিবারে ভালো বাসায় তা অপরাধ হবে না।। এবছরের ৭৩ তম স্বাধীনতা দিবসে বিদ্যালয়ের ছোট ছোট ভাই বোনেদের নিয়ে প্রাক্তনী আয়োজন করেছিলো এক সাংস্কৃতিক প্রতিযোগিতা।।স্নেহের সহযোগীতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষা কর্মীবৃন্দ ও সমগ্র বিদ্যালয় পরিবার।। উদ্দেশ্য ভাই বোনেদের আরো সংস্কৃতি মুখী করে তোলা।। সাথে বিদ্যালয়ের কৃতী প্রাক্তন ছাত্রী ভারতীয় মহিলা রাগবি দলের সদস্য সঙ্গীতা বেরা মহাশয়াকে বিদ্যালয় ও প্রাক্তনী সংগঠনের তরফ থেকে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হলো।। শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাদের পরিচালিত বর্তমান ছাত্র-ছাত্রীদের নিবেদিত অনষ্ঠান উৎসবে সুমধুর আনন্দ মাত্রা যোগ করে।।সাথে প্রাক্তনীর রাখীবন্ধন অনুষ্ঠান ভাতৃত্বের বন্ধনে আরো সমৃদ্ধ করে তুলেছিল অনুষ্ঠান স্থল।। প্রতি বারের মত এবারেও ছিল হাজার প্রতিকূলতা কিন্ত হলে কী হবে ঐ যে আপনাদের ভালোবাসা,যার জন্য আজ প্রাক্তনী শুধু একটা নাম নয়,,বিশ্বাস আর অফুরান প্রানসিক্ত ভালোবাসা দিয়ে এক বৃহত্তর পরিবার তৈরি হয়ছে।।আমাদের প্রানের প্রাক্তনী পরিবার।।
মেয়ের মিডট্রাম পরীক্ষা সত্বেও সম্পাদিকা Poulome Chakraborty আগের দিন এসে হাজির,,, আগের দিন বিদ্যালয় সাজানোর যাবতীয় কাজ তার বাড়িতেই সারা হল।। আমাদের যাবতীয় অত্যাচার তার মা হাঁসি মুখে মেনে নিলেন, অনেক ধন্যবাদ ও প্রনাম রইল ওনার জন্য।। পরিবারের টানে সুদূর পুনে থেকে এসেছিলেনApurba Sharma।। আবার আসানসোলে অফিসের কাজে আটকে পরেও শুধু এই পরিবারের টানে চলে আসতে পারে Sabyasachi Das।।জ্বরে তপ্ত গায়ে সমস্ত কাজ হাঁসি মুখে সামলাতে পারে আমাদেরSutapa Paul. শারিরীক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পারলেও সব রকম সহযোগিতা করে গেছে আমাদের ব্যাক স্টেজ সুপার হিরোইনMita Guha।।আর সকাল থেকে বিকাল পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠান টিকে সাফল্যের শিখরে নিয়ে গেছেন তারা না থাকলে বোধ হয় কোনো কিছুই সম্ভব হত নাPritha Sarkar.Barsha Manna.Chiranjit Roy.Sandipan Pal.Debajyoti Dey Neogy.Satarupa Roy.Deep manna.Medha Roy.Soumita Mondal.Chiranjit Chandra.Alan Kar.Bhaskar Ganguly.Sumit Ghosh.Somik Aich.Surojit Bag.Ayan Ghosh.Mallika Das.স্বর্ণালী দত্ত সুরাই.সৌগত সাঁতরা.Arpan Paulপ্রমুখ।।
আর অফুরান ভালোবাসা দিয়ে বিদ্যালয়ের নবীন-প্রবীন আর প্রাক্তনী যৌথ প্রয়াসে যে স্বর্ণালী সপ্তসুরে স্মরণীয় মূহুর্তের সৃষ্টি হয়েছিল তারই কিছু রইল আপনাদের জন্য।।
ছবি সৌজন্যে:- পৌলমী চক্রবর্তী
কলমে:- পল্লবী নন্দী ও Suvajit Ghosh

Read More

আজ সকালের “প্রতিদিন” পত্রিকায়।।
ব্রিজ ওঠার জ্যামে ব্লাড ব্যাংকের গাড়ি তখনও এসে পৌঁছায়নি ,
তাই শিবির শুরুর প্রাক্কালে , বিদ্যালয়ের আবেগের টানে একজন প্রাক্তন ছাত্র ও এই পথ চলার অন্যতম অভিভাবক হিসেবে শুভেচ্ছা জানিয়ে গেলেন।।

Read More

রক্তদান_শিবির_2019

৮০ জন রক্ত দাতা কে ৮০ কোটি প্রণাম ।সাথে একরাশ রক্তিম ভালোবাসা আর আন্তরিক অভিনন্দন।যদিও এসব বলার কোনো অবকাশ রাখে না কারণ যাঁরা তাদের কর্মব্যস্ত সপ্তাহের হাজারো ব্যস্ততার মাঝে একটা ছুটির দিন তাদের অমূল্য সময় বের করে, তাঁদের প্রাণ ছোট্ট দুটি ভাই * অর্ক ও নাফিস * এর মধ্যে সঞ্চার করে তাদের ভালোবাসার রক্ত দিয়ে,তাঁদের কে এই সব বললে হয়তো কোথায়ও ছোট করা হবে।কারণ তাঁরা তাঁদের আবেগ,ভালোবাসা, দায়ীত্ব,দায়বদ্ধতা, অন্তরের ডাক থেকে এই কাজ করেছেন ।তাই 16 তারিখের কর্মকান্ড পুরোটাই অসফল হতো যদি না এই ৮০ জন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন আমাদের কে।আর যে শেকড়ের টানে আমাদের সকলের একজায়গায় আসা আমাদের মন্দির আমাদের বিদ্যালয় **গার্ডেনরীচ নুট বিহারী দাস উচ্চ বালক বিদ্যালয়**সেই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় Indrajit Ghosh স্যার শিখিয়েছেন শিক্ষা লাভ শুধু মাত্র জীবিকা অর্জনের জন্য নয়,প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য,মানুষ হয়ে মানুষ এর পাশে কিভাবে থাকা যায় তার জন্য,সমাজের পাশে কি করে দাঁড়ানো যায় তার জন্য।তাই ওনাকেও আমাদের প্রনাম🙏।।সাথে প্রণাম জানাই মাননীয় প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী মহাশয় কে যিনি বিশেষ কারনে উপস্থিত হতে না পারলেও তার স্নেহাশীষ সব সময় এগিয়ে নিয়ে গেছে আমাদের। এবং মাননীয় শিক্ষক Debabrata Mallick স্যার মহাশয় যিনি সব সময় পাশে থেকেছেন। প্রণাম সমগ্র বিদ্যালয় পরিবার কে।।
যারা রক্তদান করে অনুষ্ঠান টি সফল করে তুললেন রইল তাঁদের নাম ❤❤❤❤
@Ayan patra Pradip Roy.Sanjib Dey.Atanu Chakraborty.@Arup nath.Amartya Ghosh@sayan kanjilal.@rahul santra.Dipak Bagri@sukumar mondal@pryajit manna@surojit bose@sagnik dasSujan Das.@suroyt biswasAbilash Das@mousumi ghosh@rimi chakrabarty @avishek saha@arup kumar das@sayak dasAritra Ghosh.@suman dasChiranjit Chandra.@asim kr dasSubhadeep Sarkar.Pankaj Kumar Bag.@sanjay ghosh. @sahabuddin molla@Atanu bera@abhijit adak@abhirup saha@biswajit nag@Alik mukherjee@tamal chakrabarty @aditya shaw@gautam karmakar@piya dutta@subir duttaPaltu Nebu@soumi ghosh@ayan vanja choudhury.Sujoy Das@abhishek bhattacharya@Ankita paul@atanu gayen@indrajit das@kamal nathAvijit Roy.Asit Bera.Sakiul Rahaman.Baishakhi Mondal.@biswa nath ghosh.@sani gazi@sk nazir hossain@indrajit ghosh@souryadeep ghoshBiswajyoti Bhadra.@sarojit saha@oliur rahamanRiya Bag@alokesh patra.Pritha Sarkar@Anupam bera.Bristi Biswas.Sabyasachi Das.Somnath Seal.@samir karar@manojit chakrabarty.Mijanur Rahaman.@ansar ali molla@arick deb chowdhury@biswanath beraBarnali Rathi.@tapan pandit.Emaruddin Molla.Arpan Paul.Medha Roy.Chhanda Sarkar.Debajyoti Dey Neogy.Surojit Bag🙏🙏🙏🙏🙏
কলমে – দীপ মান্না
ছবি ঋন-Poulome Chakraborty
কোলাজ তৈরী – Suvajit Ghosh

Read More

এক বছর আগে #প্রাক্তনী র আত্মপ্রকাশ ।।
প্রথম সাধারণ মিটিং এ বড়রা আশ্বাস দিয়েছিলেন তারা আমাদের সঙ্গে আছেন পাশে আছে কিন্তু হয়তো আমাদের মতন সময় দিতে পারবেন না , আর সেটাই তো স্বাভাবিক বর্তমানে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজেরাই নিজেদেরকে সময় দিতে পারিনা ।।
কিন্তু তবু জানো এই এক বছরে এই পরিবারের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে ।। আর সেটা সম্ভব হয়েছে স্কুলটাকে ভালোবাসি বলেই এখনো আমি স্কুলটাকে স্কুল না বলে মন্দির বলে থাকি ।।
গত এক বছরে গুটি গুটি করে প্রাক্তনী এগিয়ে চলেছে, বেশ কিছু ইভেন্ট আমরা সফল ভাবেই করতে পেরেছি আরো অনেক কিছু করার ইচ্ছা রইল কিন্তু তার জন্য দরকার সকল প্রাক্তনীর সহযোগিতা ।।
বাৎসরিক কর্মসূচি যখন ঠিক হয় তখনই আমরা ক্যারিয়ার গাইডেন্স সেমিনারের উপরে বিশেষভাবে জোর দিয়ে ছিলাম কারণ উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়া উচিত এবং কি নিয়ে পড়লে জীবিকা নির্বাহের সম্ভাবনা বেশি সেগুলো আগে জানা দরকার ।
সেই কথা মতোই গত 16 ই মার্চ শনিবার ক্যারিয়ার গাইডেন্স সেমিনারটি আয়োজন করা হলো বিদ্যালয় ভবনে।।
দিন রাত খেটে খেটে দেবজ্যোতি ও সব্যসাচী সুন্দরভাবে স্লাইডগুলো তৈরি করল , তার জন্য ওরা যথেষ্ট পড়াশোনা করেছে ।।
বিদ্যালয়ের পক্ষ থেকে তথ্য দিয়ে সাহায্য করেছেন শ্রদ্ধেয় প্রসেনজিৎ স্যার।।
বারবার খোঁজ নিয়েছেন পারমিতা ম্যাম, ইন্দ্রজিৎ স্যার ও সুদীপ স্যার ।। প্রধান শিক্ষক মহাশয় একটি বিশেষ কাজের জন্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি কিন্তু ওনার উৎসাহ এবং ভালোবাসা কোন অংশে কম ছিল না ।।
বীর শহীদ দের প্রতি শ্রদ্ধা জানিয়ে, নীরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান প্রাক্তনী সদস্যা শতরূপা রায় এর সঞ্চালনায় l
সভা কক্ষ তখন গমগম করছে ছাত্র-ছাত্রীদের আন্তরিক যোগদানে।। শ্রদ্ধেয়া অধ্যাপিকা রুনা চট্টোপাধ্যায় মহাশয়া ও শ্রদ্ধেয় শিক্ষক তথা “প্রাক্তনী”-র উপদেষ্টা পরিষদের সদস্য Sudip Bhar মহাশয়ের উপস্থিতিতে বিদ্যালয় কক্ষ তখন চাঁদের হাট।।
সভা কক্ষ আরো উজ্বল ও আলোকিত হয়ে ওঠে শ্রদ্ধেয়া রুনা ম্যাম এর সুভাষণে … বর্তমান শিক্ষার পরিকাঠামো ও সমাজ ব্যবস্থায় নিখুঁত ভাবে ফুটিয়ে তোলেন ছাত্রদের ভূমিকা ও ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে তার প্রয়োজনীয়তার কথা, অন্তর ছুঁয়ে সকলের ভালোবাসা ফেটে পড়ে করতালির জোয়ারে l শ্রদ্ধেয় সুদীপ স্যার ,তাঁর নিবিড় উৎসাহ মূলক বক্তৃতায় ফুটিয়ে তোলেন বাণিজ্য বিভাগের বিভিন্ন দিকের কথা … ছাত্র মনে উষ্ণতার ওম পায় ওনার কঠিন ছাত্র জীবনী ll
এর পর একে একে স্লাইড এর মাধ্যমে চলে বিজ্ঞান ,কলা ,বাণিজ্য ও পেশাদারি শিক্ষার বিষয় গুলি বিস্তারিত উপস্থাপন করার কাজ … ভূমিকায় যথাক্রমে @Alan Kar @Medha Roy @সৌগত সাঁতরা @ashish @Sabyasachi Das
অনুষ্ঠানের প্রস্তুতি তে আন্তরিক ভাবে হাত মেলান আমাদের সকলের প্রিয় Kamal Das দা ।এবং প্রাক্তনী সদস্য
@Sutapa Paul @Barsha Manna@Suvajit Ghosh @দীপ মান্না @ Surojit Bag @ Soumita Mondal @Sandipan Pal @Pritha Sarkar@ Ayan Ghosh @পল্লবী @ Mita guha @ তমশা @ সব্যসাচী দাস ।।
“আমার প্রাক্তনী” কৃতজ্ঞ রুনা ম্যামের কাছে। প্রাক্তনীর পাশে থাকার জন্য আমরা আদুরে আবদার করেছিলাম ওনার কাছে ।। উনি ওনার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেও আমাদের জন্য সময় দিয়েছেন এবং নিজের সুচিন্তিত মতামত দিয়ে সকল ছাত্র ছাত্রীর মন জয় করেছেন তার জন্য প্রাক্তনী পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ প্রণাম এবং অনেক অনেক ভালোবাসা ,আমরা আপ্লুত , আর সব থেকে বড় পাওনা হল ম্যাম নিজে কথা দিয়েছেন পরবর্তী সময় উনি প্রাক্তনী র পাশে থাকবেন।
ও শ্রদ্ধেয় শিক্ষক তথা “প্রাক্তনী”-র উপদেষ্টা পরিষদের সদস্য Sudip Sir কে ধন্যবাদ জানাই স্কুলের পক্ষ থেকে নিজের ব্যক্তিগত কাজ কে ফেলে ছাত্র-ছাত্রীদের পাশে থাকার জন্য ।। আমরা কৃতজ্ঞ সমগ্র বিদ্যালয় পরিবারের কাছে।।
কাজগুলো করতে একটু সহজ হয়ে যায় কারন আমার মতই ক্ষ্যাপা কিছু ভাই বোন চার পাশে আছে ।
আমি পৌলোমী চক্রবর্তী প্রাক্তনী পরিবারের পাশে থাকবো এই অঙ্গীকারে আবদ্ধ এবং বাকি সকল প্রাক্তনী র কাছে আমার আবেদন আপনারাও এসে সহযোগিতা করুন ।।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Read More