প্রকৃত শিক্ষক হচ্ছেন মোমবাতির ন্যায়। তাঁরা নিজেরা প্রজ্বলিত হয়ে শিক্ষার্থীদের আলো দেন। আমাদের সকলের জীবনেই বাবা-মার পর সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমাদের শিক্ষক-শিক্ষিকারা । আমাদের দীর্ঘ ছাত্র জীবনে, এমন অনেক শিক্ষক-শিক্ষিকার সান্নিধ্য আমরা পেয়ে থাকি ,যাঁদের সাহচর্যে আমরা নিজেদের বিকশিত করার সুযোগ পাই , তাঁরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেন । যে মানুষ গুলো আমাদের শিরদাঁড়া সোজা করে বাঁচতে শেখান ,চিন্তা করতে শেখান, নিজের পরিবারের পরিধির বাইরে গিয়ে সমাজের কথা ভাবতে শেখান । তাঁদের জীবনাদর্শকে আমাদের জীবনপথের পাথেয় করতে শেখান ।
এরকমই এক মহান শিক্ষক হলেন আমাদের বিদ্যালয়ের সকলের প্রিয় শঙ্কর স্যার । আপনারা অনেকই জানেন দীর্ঘ অসুস্থতার পর গত বছর 4ঠা নভেম্বর স্যার পরলোক গমন করেন তাই শিক্ষক দিবসের প্রাক্কালে আমাদের সকলের প্রিয় মানুষ স্বর্গীয় শ্রদ্ধেয় শঙ্কর স্যার এর স্মৃতির উদ্দেশ্যে প্রাক্তনীর ক্ষুদ্র প্রচেষ্টা, স্যারের আদর্শে মানুষ হয়ে মানুষের পাশে থাকার প্রয়াস মাত্র । স্যার মানুষ কে যত্ন করে খেতে দিতে বড়ো ভালোবাসতেন তাই আজ আমরা সবাই ছোটো ছোটো ভাই বোনদের , নিজেদের হাতে খাবার পরিবেশন করে খাওয়ালাম ওরাও খুব তৃপ্তি করে খেলো ।
•আজ মেনুতে ছিল•
পোলাও
ভাত
ডাল
আলুভাজা
আলু পটলের তরকারী
মুরগির মাংস/ মাছ
চাটনি
পাপড়
রসগোল্লা
আইসক্রিম ।।

About the Author: admin

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *