আপনারা সকলেই জানেন বিগত পাঁচ বছর ধরে প্রাক্তনী পরিবার বিদ্যালয়, বিদ্যালয় এলাকায় এবং এলাকার বাইরে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে আসছে। আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে একটি হল #দেবতার_সন্ধানে যেটা আমরা প্রতি বছরই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মরশুমে করে থাকি । গত একমাস আগে যখন এই নিয়ে মিটিং হয় সবাই এক বাক্যে বলেছিল আমরা আবার #রাইনেই যাবো কারণ ওখানকার দাদুর দিদাদের যে আমরা কথা দিয়ে এসেছি আবার ফিরে আসবো আবার আমরা সারাটা দিন সকলে মিলে আনন্দ করবো হুল্লোড় করব।। পেট এবং মন ভরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব ।
আর সেই কথা মতই গত ১৬ তারিখ আমরা সবাই মিলে সকাল সকাল রওনা দিলাম রাইনের উদ্দেশ্যে, বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম কারণ এবার অনেকটা সময় ওনাদের সঙ্গে আমরা থাকতে চেয়েছিলাম আমাদের সবাইকে দেখে ওনাদের মুখে যে অদ্ভুত একটা আনন্দ সেটা আমরা আপনাদেরকে ভাষায় বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না । প্রথমে পৌঁছেই সকল দাদু দিদা ও আশ্রমের সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আমাদের সকলের সঙ্গে আলাপচারিতা র পর্ব শুরু হল কারণ এবার বেশ কিছু জন নতুন আবাসিক দেখলাম যাদেরকে আমরা গতবার দেখিনি । এই বছর আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আশ্রমের সম্পাদক মহাশয় বলাই কিশোর সামন্ত স্যার , ওনার চিন্তা ভাবনাতেই এই আশ্রমটি তৈরি হয়েছে অনুষ্ঠানের প্রথমেই ওনার কাছে আশ্রমবাসি জীবনব্রত শুনলাম এরপর একে একে শুরু হলো আমাদের মধ্যে ভালবাসার আদান-প্রদান পর্ব , সামান্য কিছু উপহার প্রদান,ওনাদের পেট ভরে খাওয়া-দাওয়া, পিটারের অনবদ্য গান এবং সবশেষে ওনাদের বিনোদনের জন্য আমরা একটা ছোট্ট খেলার আয়োজন করেছিলাম সঙ্গে সামান্য কিছু উপহার ।
বেশ কিছু দাদু দিদা কে দেখে সত্যিই চোখে জল চলে এলো যারা বর্তমানে নিজের ঘর থেকে বের হতে পারেন না, বয়সজনিত কারণে নানান রকম শারীরিক সমস্যায় জর্জরিত । ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা ওনারা যেন সুস্থ থাকেন এবং অসুস্থ মানুষ গুলোকে যেন বেশি কষ্ট না পেতে হয় ।
আমরা কি দিলাম বা কি খাওয়ালাম তার থেকে আমাদের কাছে অনেক বেশি জরুরী আমরা কতটা ওনাদের মুখে হাসি ফোটাতে পারলাম, কতটা আপন করে নিতে পারলাম আমার কতটা প্রাণ খুলে আনন্দ দিয়ে আসতে পারলাম ওনাদের সাথে ।
প্রাক্তনী পরিবারের দেবতার সন্ধানের অনুষ্ঠানটিকে সফলভাবে পরিচালনা করার জন্য আপনারা যারা আর্থিকভাবে আমাদের সাহায্য করেছেন বা কোন জিনিস দিয়ে আমাদের সাহায্য করেছেন তাদের সকলকে প্রাক্তনী পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা খুব ভাল থাকুন আমরা আশা রাখবো আগামী দিনেও আপনাদের সহযোগিতার মাধ্যমে প্রাক্তনী আরো অনেক কাজ করবে এবং অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফোটাবে ।।

