দেবতার_সন্ধানে_২০২১

ছোটবেলায় মায়ের শাসন বা বাবার মারের হাত থেকে প্রতিবার আমাদের দুই হাত দিয়ে বুকে আগলে রেখে যে মানুষগুলো বাঁচিয়েছেন কালের নিয়মে আজ তারা অনেকেই আমাদের মধ্যে নেই, হ্যাঁ ঠিক ভেবেছেন আমি আমাদের দাদু ঠাকুমা বা দাদু দিদা নামক বটবৃক্ষের কথাই বলছি । আজও যাদের বাড়িতে দাদু ঠাকুমারা আছেন তারা সত্যিকারের সৌভাগ্যবান । কিন্তু শহরের কোলাহল থেকে একটু দূরে 50 জন হতভাগ্য দাদু-দিদা আছেন যাদের বাড়ির লোক তাদের কোনো খোঁজ-খবর নেন না বা অনেকেরই কেউ দেখার নেই এনারা দীর্ঘদিন ধরে এই বৃদ্ধাবাসেই থাকেন কারোর বয়স 80 বছর কেউ আবার 90 এর কাছাকাছি, আবছা দৃষ্টি তবু অপেক্ষায় পথ চেয়ে থাকে, কুঁচকে যাওয়া চামড়া আজও কেউ খোঁজে তাদের সন্তান অথবা নাতি নাতনীর নরম হাত যা শক্ত করে ধরবে । সামান্য কিছু সরকারি অনুদান আসে এবং একটি স্থানীয় ক্লাবের সাহায্যে কোন রকমে ওনাদের চলে যায় । আমরা চাই এই উৎসবের মরসুমে একটি দিন ওনাদের সঙ্গে সময় কাটাতে ও মুখে কিছুটা হাসি ফোটাতে এবং এক বেলা পেট ভরা ভালো খাবার আর ওনাদের প্রয়োজনমতো কিছুটা পাশে থাকতে , আমরা জানি প্রতিবারের মত আপনারা #প্রাক্তনী_পরিবারের পাশে থাকবেন ।
এই বিশ্বাসে আমাদের আগামী কর্মসূচী #দেবতার_সন্ধানে_২০২১ ।।
আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা
একান্ত কাম্য 🙏🙏 ।।
Phonepe & Gpay ~ 9681086065
Gpay ~ 7278247641 ..

About the Author: admin

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *