স্বাধীনতা_দিবস_উৎযাপন_2019

স্বাধীনতা হলো আত্মার প্রানবায়ু | গগন চুম্বিত তেরঙ্গা পতাকার সাদর আস্ফালন আমাদের জানান দেয় এসেছে মাহেন্দ্র ক্ষণ, আকাশে বাতাসে মুখরিত বন্দেমাতরম ধ্বনি স্মরণ করিয়ে দেয় ভারতবাসীর সেই গর্বের দিনটিকে | | স্বাধীনতা কোনো রাজমুকুট নয়, নয় কোনো সুগন্ধি মালা, স্বাধীনতা হল এক অনুভব, স্বাধীনতা মানে আভিজাত্য প্রদর্শনের রেওয়াজ নয়, স্বাধীনতা এক শপথ, আর সেই শপথ গ্রহণে আমাদের পরম পূজনীয় বিদ্যালয় ও প্রাক্তনীর পরিবার সমবেত হয়েছিল এই স্বাধীনতার উৎসব যাপনে।।
আপডেট দিতে একটু বিলম্ব হলেও,জানি পরিবারে ভালো বাসায় তা অপরাধ হবে না।। এবছরের ৭৩ তম স্বাধীনতা দিবসে বিদ্যালয়ের ছোট ছোট ভাই বোনেদের নিয়ে প্রাক্তনী আয়োজন করেছিলো এক সাংস্কৃতিক প্রতিযোগিতা।।স্নেহের সহযোগীতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষা কর্মীবৃন্দ ও সমগ্র বিদ্যালয় পরিবার।। উদ্দেশ্য ভাই বোনেদের আরো সংস্কৃতি মুখী করে তোলা।। সাথে বিদ্যালয়ের কৃতী প্রাক্তন ছাত্রী ভারতীয় মহিলা রাগবি দলের সদস্য সঙ্গীতা বেরা মহাশয়াকে বিদ্যালয় ও প্রাক্তনী সংগঠনের তরফ থেকে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হলো।। শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাদের পরিচালিত বর্তমান ছাত্র-ছাত্রীদের নিবেদিত অনষ্ঠান উৎসবে সুমধুর আনন্দ মাত্রা যোগ করে।।সাথে প্রাক্তনীর রাখীবন্ধন অনুষ্ঠান ভাতৃত্বের বন্ধনে আরো সমৃদ্ধ করে তুলেছিল অনুষ্ঠান স্থল।। প্রতি বারের মত এবারেও ছিল হাজার প্রতিকূলতা কিন্ত হলে কী হবে ঐ যে আপনাদের ভালোবাসা,যার জন্য আজ প্রাক্তনী শুধু একটা নাম নয়,,বিশ্বাস আর অফুরান প্রানসিক্ত ভালোবাসা দিয়ে এক বৃহত্তর পরিবার তৈরি হয়ছে।।আমাদের প্রানের প্রাক্তনী পরিবার।।
মেয়ের মিডট্রাম পরীক্ষা সত্বেও সম্পাদিকা Poulome Chakraborty আগের দিন এসে হাজির,,, আগের দিন বিদ্যালয় সাজানোর যাবতীয় কাজ তার বাড়িতেই সারা হল।। আমাদের যাবতীয় অত্যাচার তার মা হাঁসি মুখে মেনে নিলেন, অনেক ধন্যবাদ ও প্রনাম রইল ওনার জন্য।। পরিবারের টানে সুদূর পুনে থেকে এসেছিলেনApurba Sharma।। আবার আসানসোলে অফিসের কাজে আটকে পরেও শুধু এই পরিবারের টানে চলে আসতে পারে Sabyasachi Das।।জ্বরে তপ্ত গায়ে সমস্ত কাজ হাঁসি মুখে সামলাতে পারে আমাদেরSutapa Paul. শারিরীক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পারলেও সব রকম সহযোগিতা করে গেছে আমাদের ব্যাক স্টেজ সুপার হিরোইনMita Guha।।আর সকাল থেকে বিকাল পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠান টিকে সাফল্যের শিখরে নিয়ে গেছেন তারা না থাকলে বোধ হয় কোনো কিছুই সম্ভব হত নাPritha Sarkar.Barsha Manna.Chiranjit Roy.Sandipan Pal.Debajyoti Dey Neogy.Satarupa Roy.Deep manna.Medha Roy.Soumita Mondal.Chiranjit Chandra.Alan Kar.Bhaskar Ganguly.Sumit Ghosh.Somik Aich.Surojit Bag.Ayan Ghosh.Mallika Das.স্বর্ণালী দত্ত সুরাই.সৌগত সাঁতরা.Arpan Paulপ্রমুখ।।
আর অফুরান ভালোবাসা দিয়ে বিদ্যালয়ের নবীন-প্রবীন আর প্রাক্তনী যৌথ প্রয়াসে যে স্বর্ণালী সপ্তসুরে স্মরণীয় মূহুর্তের সৃষ্টি হয়েছিল তারই কিছু রইল আপনাদের জন্য।।
ছবি সৌজন্যে:- পৌলমী চক্রবর্তী
কলমে:- পল্লবী নন্দী ও Suvajit Ghosh

About the Author: admin

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *