মানবিকতার_মিষ্টি

15 মিনিটে প্রস্তাবে সমর্থন সমস্ত অ্যাডমিন গ্রুপ , 22 মিনিটে স্বতঃস্ফূর্ত সাড়া “প্রাক্তনী”-এর হোয়াটসআপ গ্রুপ এ ,5 দিনের প্রচার ফেসবুক এ আর মাত্র 3 ঘন্টার পথে নামা , এক সাথে ….
ধন্যবাদ দিয়ে ছোটো করার অভিপ্রায় আমাদের নেই , তাই আন্তরিক হাজার হাজার অভিবাদন পথ চলতি সকলকে যাঁরা চলার পথে রেখে গেল মানবিকতার পদচিহ্ন ….
আর বাকি রইলো আমাদের প্রাক্তনীর সদস্য-সদস্যাদের কথা , ব্যাপারটা হচ্ছে ঘরের মানুষকে শুভেচ্ছা জানালে একটা পর-পর ভাব চলে আসে.. তাই উপস্থিত , অনুপস্থিত ও শুভাকাঙ্খী প্রত্যেক সদস্য-সদস্যা জন্য রইলো নক্ষত্র আঁকা আগামীর ছায়াপথে , একসাথে সমান্তরাল হেঁটে যাওয়ার দৃঢ় অঙ্গীকার , আর পাশে পাওয়ার অম্লান বিশ্বাস ll
প্রাক্তনী কোনো একক ব্যক্তি নয় ….
তবু দিন দিন নতুন নতুন আবেগের পালক যুক্ত হচ্ছে …প্রত্যেক কর্মসূচির পিছনেই এক একটা গল্প থাকে , থাকে টান , থাকে ভালোবাসা-ভালোলাগা , থাকে আবেগের বাঁধ ভাঙা উচ্ছাস ll
21আগস্ট Poulome Chakraborty অ্যাডমিন গ্রুপ এ প্রস্তাব রাখে একই সাথে Sumit Ghosh ও একই প্রস্তাব রাখেন ফেসবুক এ ..ll কারোরি বুঝে উঠতে ও সিদ্ধান্ত নিতে দেরি হয় না ..মতামত চাওয়া হয় বাকিদের ,আহ্বান জানানো হয় ..
শ্রদ্ধেয় প্রধান শিক্ষক PradipKumar Chakrabortyমহাশয় সাধুবাদ জানান . উৎসাহ দেন. …আমরা কৃতজ্ঞ আপনার আশীর্বাদের ছাতার নিচে থাকতে পেরে ll
সময় অল্প এরকম অনুষ্ঠানের অভিজ্ঞতা আমাদের কারোর নেই তবু সফলতার দৃঢ় বিশ্বাসে একটা গান বার বার মনে সুর তুলেছে …
” ডোরিয়া উম্মিদ কি না আজ হামসে ছুট যায়ে , মিলকে দেখা হেয় জিনে ও স্বপ্নে ভি না রুঠ যায়ে .
হসলে ও হসলে কেয়া যো সিতাম সে টুট যায়ে ..ll”
বিপর্যয় প্রতিবারই নামে এবারও এসেছে @দীপ আটকে পড়লো মেদিনীপুরে ঝড়বৃষ্টিতে ,আমাদের মুশকিল আসান Suvajit Ghosh এর মা হঠাৎ 24 তারিখ অসুস্থ হয়ে পরেন ..তবু হাল না ছাড়ার জেদ ওর মুখে ..যাদবপুরে দামাল .সৌগত সাঁতরা ব্যস্ত হয়ে পরে কাজে তবু অভয় সব হয়ে যাবে …,
আবেগ আর ভালোবাসা হয়তো একেই বলে 26 তারিখ থাকতে পারবেননা জেনে ,নিজে যোগাযোগ করে আগের রাত্রেই Sakiul Rahamanতার সাহায্যের হাত মিলিয়ে যান আমাদের সাথে ll একডাকে সাড়া দেয় সদা হাস্যময় বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর প্রকাশিত প্রতিভা Peter Peter..মুখরিত করলো গিটার হাতে সাথে তমসা কাঁড়ার ,Poushali Banerjee Mallika Das @সৌগত. . . . আর বাকিরা দৌড়াচ্ছে @সুমিত ঘোষ Ayan Ghoshসংগ্রহে .Shahzada Thander. Sandipan Pal .Sutapa Paul . Barsha Manna.Mita Guha.Pritha Sarkar.Emaruddin Molla@চিরঞ্জিত রায় Satarupa Roy.স্বর্ণালী দত্ত সুরাই.@পল্লবী নন্দী .একটা গাড়িকেও রেহাই দিলোনা ওরা .বাস টেনে নিয়ে চলে যায় কাঁচিসরক ..ওরা হেঁটে হেঁটে ফেরে ,বড়ো নোট পেলে বাচ্চাদের হাসি মেখে খরগোশের মতন আসে.Somik Aich Debajyoti Dey Neogy.Bhaskar Ganguly Sabyasachi Das.Kaushik Babai এক হাতে ক্যামেরা আরেক হাতে সাহায্য পাত্র আর মুখে অনুরোধ ….এ আবেগ বলার নয় আবেগ এ ভালোলাগার , অনুভব করার …
অনুষ্ঠান শেষে স্টাফ রুমে বসে হিসাব শেষে সংখ্যাটা আমাদের আশার পরিসীমার অনেক বাইরে ….সন্ধ্যায় কল করে গত কালকেও সাহায্য পাঠায় আফতাব ও Soumeli Panja
শেষ বার্তায় গতিপাক কেরালা …..স্নিগ্ধ হয়ো তুমি … পাশে আছি ….নতুন ভাবে দেখবো বলে …
টীম এর ছবিটা রইলো বাকিতো আগেই পেয়েছেন …
🙏🙏🙏🙏🙏🙏🙏

About the Author: admin

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *