অর্ক দাস, ক্লাস নাইনের এই মেধাবী ছেলেটির জীবন ওর বয়সী আর পাঁচটি বাচ্চার মতোই হতে পারতো। কিন্তু অর্কর শরীরে থাবা বসিয়েছে থ্যালাসেমিয়ার মতো ভয়ংকর রোগ। তাই ওর রোগা রোগা হাতে প্রতি মাসে অন্তত দুবার সুঁচের চুমু খেতেই হয় ওকে। রক্ত না নিলে যে ওর চলবেই না। অর্কর বাবা অমিতবাবু, এক বেসরকারি অফিসে চাকরি করেন। প্রতি মাসে ব্লাড ট্রান্সফিউশন করার জন্য ন্যুনতম হাজার চারেক টাকা করে খরচ করতেই হয় ওনাকে। চিকিৎসার আনুষঙ্গিক খরচা তো আছেই।
অর্কর অসুখের খবর পেয়ে ওর স্কুলের প্রাক্তন ছাত্ররা উদ্যোগ নিয়েছেন ওর পাশে দাঁড়ানোর জন্য। “আলো” এবং Quest for Life রয়েছে তাঁদের সঙ্গে সহায়তায়। এগিয়ে এসেছেন গার্ডেনরীচের নুট বিহারি হায়ার সেকেন্ডারি স্কুলের মাননীয় শিক্ষকবৃন্দ।
আমাদের সম্মিলিত উদ্যোগে আয়োজন করা হয়েছে এক রক্তদান শিবিরের। Voruka Blood Bank প্রয়োজনীয় সহায়তা দেবে। এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে সংগৃহীত রক্ত থেকেই অর্ক পাবে নিখরচায় সারা বছরের জন্য প্রয়োজনীয় রক্ত।
তাহলে আর দেরি কেন? এগিয়ে আসুন রক্ত দিতে। আপনার দেওয়া এক ইউনিট রক্ত, সাহায্য করবে অর্ককে সুস্থ থাকতে, আরো স্বপ্ন দেখতে, জীবনে এগিয়ে যেতে।
রক্তদান শিবির আয়োজিত হচ্ছে আগামী ২৪ শে জুন, রবিবার, সকাল ১০ টা থেকে।
স্থান ঃ গার্ডেনরিচ নুট বিহারি দাস হায়ার সেকেন্ডারি স্কুল (বয়েজ)
N-97, পাহাড়পুর রোড, কলকাতা ঃ ৭০০০২৪
যোগাযোগ করবেন ঃ
9830833110 অথবা
80137 15483 অথবা
81009 11013 অথবা
9874807799
